• Home
  • About
    • Speech
    • History
    • Achievements
  • Academic
    • Apply Online
    • Academic Calender
    • Academic Rules
    • Teachers & Staff
    • Class Schedule
  • Student
    • Tution Fees
    • Our Student
    • Student Uniform
    • Exam Schedule
    • Daily Activities
    • Mobile Banking
  • Result
  • Notice
  • News
  • Gallery
  • Contact Us
  • Login

মাদরাসার পরিচিতি ও ইতিহাস

বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
বড়লেখা, মৌলভীবাজার
EIIN: 129575
MPO Index:
প্রতিষ্টাকাল: ১৯৮৪ খ্রীঃ
প্রতিষ্টাতা সভাপতি: 
প্রতিষ্টাকালীন অধ্যক্ষ:

প্রতিষ্ঠাকালীন প্রেক্ষাপট:" বিসমিল্লাহির রাহমানির রাহিম" বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল  মাদ্রাসা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত। এটি ১৯৮৪ সালে এক সময়কার খরস্রোতা ষাটমা গাঙ্গের উত্তর পার্শ্বে বড়লেখা পৌরসভা  সীমান্তে প্রতিষ্ঠা করা হয়।প্রতিষ্ঠাকালীন সময়ে মাদ্রাসার নাম ছিল বড়লেখা জামেয়া ইসলামিয়া গ্রামতলা দাখিল মাদ্রাসা। মাদ্রাসার ভূমিদাতা জনাব আলহাজ্ব জহির উদ্দিন আহমদ( মহালদার)।উক্ত মাদ্রাসা প্রতিষ্ঠায় এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানদের  যথেষ্ট ভুমিকা রয়েছে,তবে যাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তাঁরা হলেন : মাস্টার আব্দুল জব্বার খান,ফালাহ উদ্দিন আহমদ, খালেদ মিয়া, হাজী আব্দুস সবুর(সবুর হাজী),ইঞ্জিনিয়ার আব্দুল মানিক,মাস্টার আব্দুর রহিম, মাস্টার আজির উদ্দিন,হাজী মো: আসদ আলী,ওয়াজিদ আলী চৌধুরী, গোলজার আহমদ ফকু,হাজী বোরহান উদ্দিন,মালিকুর রহমান, মায়ন মিয়া, হারিছ আলী  মেম্বার, বাদশা হাজী সহ আরো অনেক নাম না জানা গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রতিষ্ঠাকালীন সময় থেকে ১৯৯৫ সাল পর্যন্ত মাদ্রাসার সুপারের দায়িত্ব পালন করেন জনাব মাওলানা আব্দুল হান্নান মোহাজিয়ে হিন্দুস্থানী।পরবর্তীতে ১৯৯৬-৯৮ সাল পর্যন্ত উক্ত পদে ছিলেন জনাব মাওলানা মুজিবুর রহমান,১৯৯৮-৯৯ সালে ভারপ্রাপ্ত সুপার এর দায়িত্বে ছিলেন জনাব মাওলানা আব্দুল হাকিম।১৯৯৯ সাল থেকে ভারপ্রাপ্ত সুপার এর দায়িত্বে ছলেন জনাব মাওলানা রফিক উদ্দিন।২০০০ সালে ভারপ্রাপ্ত সুপার ছিলেন জনাব মাওলানা খলিলুর রহমান,২০০১ সাল থেকে  ভারপ্রাপ্ত সুপার ছিলেন জনাব মাওলানা আব্দুস শাকুর। এবং ২০০৩ সালে সুপার পদে নিয়োগ প্রাপ্ত হয়ে অধ্যাবদী দায়িত্বে কর্মরত আছেন জনাব মাওলানা ইসলাম উদ্দিন সাহেব।২০১০-১১ অর্থবছরে  waomy কর্তৃক দোতালা ভবন ও একটি মসজিদ নির্মিত হয়।যা নির্মাণের জন্য ম্যানিজিং কমিটি ও মাদ্রাসার সুপার মূখ্য ভূমিকা পালন করেন। বর্তমানে শিক্ষা ও প্রকৌশল  অধিদপ্তর থেকে প্রাপ্য ২০১৯-২০ অর্থবছর থেকে চারতলা একাডেমিক ভবন নির্মাণ চলমান রয়েছে। ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন মাননীয় মন্ত্রী মহোদয় জনাব আলহাজ্ব শাহাব উদ্দিন (এমপি)।চারতলা  ভবনটি পাওয়ার ক্ষেত্রে  সর্বাত্তক সহযোগিতা করেন গ্রামতলার কৃতি সন্তান জনাব রানা মিয়া এবং বড়লেখার আরো এক কৃতি সন্তান মাননীয়  জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

আমরা বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে যারা মাদ্রাসা প্রতিষ্ঠায় অবদান রেখেছেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি,  আর জীবিতদের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা 

Latest News
4 Feb 2024. 08:19 am

BOOKS DISTRIBUTION FESTIVAL 24

4 Feb 2024. 08:06 am

Student’s Diary

15 Nov 2023. 06:00 am

Our Madrasha

27 Sep 2023. 08:35 pm

মাদরাসা’র ডায়নামিক ওয়েবসাইট উন্নয়ন চলছে…

Latest Notice

ঠিকানা

বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা

বড়লেখা, মৌলভীবাজার


“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”

যোগাযোগ

মোবাঃ 01819055723
ই-মেইল: ourmadrasah@gmail.com
ওয়েব: www.barlekhajamia.edu.bd

Copyright © 2023বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
Developed by MS3 Technology BD Pvt. Ltd