প্রতিষ্ঠাকালীন প্রেক্ষাপট:" বিসমিল্লাহির রাহমানির রাহিম" বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত। এটি ১৯৮৪ সালে এক সময়কার খরস্রোতা ষাটমা গাঙ্গের উত্তর পার্শ্বে বড়লেখা পৌরসভা সীমান্তে প্রতিষ্ঠা করা হয়।প্রতিষ্ঠাকালীন সময়ে মাদ্রাসার নাম ছিল বড়লেখা জামেয়া ইসলামিয়া গ্রামতলা দাখিল মাদ্রাসা। মাদ্রাসার ভূমিদাতা জনাব আলহাজ্ব জহির উদ্দিন আহমদ( মহালদার)।উক্ত মাদ্রাসা প্রতিষ্ঠায় এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানদের যথেষ্ট ভুমিকা রয়েছে,তবে যাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তাঁরা হলেন : মাস্টার আব্দুল জব্বার খান,ফালাহ উদ্দিন আহমদ, খালেদ মিয়া, হাজী আব্দুস সবুর(সবুর হাজী),ইঞ্জিনিয়ার আব্দুল মানিক,মাস্টার আব্দুর রহিম, মাস্টার আজির উদ্দিন,হাজী মো: আসদ আলী,ওয়াজিদ আলী চৌধুরী, গোলজার আহমদ ফকু,হাজী বোরহান উদ্দিন,মালিকুর রহমান, মায়ন মিয়া, হারিছ আলী মেম্বার, বাদশা হাজী সহ...
বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা অত্র উপজেলার বৃহত্তর জনগোষ্ঠির মধ্যে শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখছে। শিক্ষার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি, বিতর্ক, বিজ্ঞান সকল ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। অত্র মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী মেধাবী, সৎ, কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনষ্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবে এ আমার দৃঢ় প্রত্যাশা।
মাদরাসা দৃঢ়ভাবে বিশ্বাস করে সন্তানের শিক্ষার জন্য অভিভাবকের...
প্রতিষ্ঠাকালীন প্রেক্ষাপট:" বিসমিল্লাহির রাহমানির রাহিম" বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত। এটি ১৯৮৪ সালে এক সময়কার খরস্রোতা ষাটমা গাঙ্গের উত্তর পার্শ্বে বড়লেখা পৌরসভা সীমান্তে প্রতিষ্ঠা করা হয়।প্রতিষ্ঠাকালীন সময়ে মাদ্রাসার নাম ছিল বড়লেখা জামেয়া ইসলামিয়া গ্রামতলা দাখিল মাদ্রাসা। মাদ্রাসার ভূমিদাতা জনাব আলহাজ্ব...
আমাদের ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতি ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি মনে করি। আশা করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে। ওয়েবসাইট প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক এবং তাদের পথ চলা হোক সত্য, সুন্দর, কল্যাণ ও আলোর পথে। সবার জন্য আমার শুভ কামনা।